নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারী বর্ষণে ডোমারের নিচু এলাকা পানি বন্দি

টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানি বন্দি হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন নিচু এলাকা। প্লাবিত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দুষছেন বাজার এলাকার বিভিন্ন নিচু জায়গায় জলাবদ্ধতার শিকার ব্যবসায়ীরা।

শনিবার (২৩শে সেপ্টেম্বর) সরেজমিনে ডোমার পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে নিচু এলাকাগুলো। পানি নিষ্কাশনের উপায় না থাকায় বিড়ম্বনায় পড়েছেন পানি বন্দি পরিবারগুলো। অনেক বসতবাড়ির মাটির চুলা পানিতে তলিয়ে যাওয়ায় রান্না-বান্নায় সমস্যা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

গত কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে ডোমারে। থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে বর্ষা শেষে শরৎকালে বন্যার শঙ্কা করছেন নদীপাড়ের মানুষেরা। বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন মাঠ-ঘাটে পানি জমে টইটম্বুর হয়েছে।

প্রবল বর্ষণে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের বাইরে বের না হওয়ায় জীবিকা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় রিক্সা-ভ্যানচালকরা। খেটে-খাওয়া মানুষের জন্যও সমস্যা হচ্ছে বলে জানান তারা।

স্থানীয় রিকশাচালক মহিবুল ইসলাম (৪৩) বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাজার-খরচ করতে আসা ৪/৫ জন ব্যক্তিকে বাড়ি পৌঁছে দিয়ে ১০০ টাকারও কম উপার্জন করেছি। লোকজন বাইরে না থাকায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে চিন্তায় আছি।

সদর ইউনিয়নের দিনমজুর করিমুল আলী (৩৩) জানান, বৃষ্টির দিনে মানুষের বাড়িতে কাজ করা হয়না। এসময়গুলোতে কাজ পাওয়া অনেক দুষ্কর। তাই বেকার বসে কাজের অপেক্ষা করতে করতে দিন পেরোচ্ছে।

তবে পৌর এলাকায় আগের চাইতে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করেন অনেকেই। শহরের সড়কগুলো উঁচু হওয়া এবং বেশ কয়েকটি এলাকায় ড্রেন নির্মাণ করায় রাস্তাঘাটে সেভাবে পানি জমে জমে থাকতে দেখা যায়নি।

চারিদিকে পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে জানান বিশেষজ্ঞরা। এজন্য সবাইকে মশারি ব্যবহার করার কথা জানিয়েছেন তারা। এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধ এবং চতুর্দিকে পানি বৃদ্ধি পাওয়ায় বাচ্চাদের ছেড়ে না দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান করা হয়েছে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে