নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী (আবির্ভাব তিথি) উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে মহোৎসব অনুষ্ঠান, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত।

বুধবার (৬ই সেপ্টেম্বর) সকালে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মহোৎসব অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু রামনিবাস আগরওয়ালা।

ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, বোদেশ্বরী শান্তিপীঠ মন্দির কমিটির সভাপতি নীতিশ কুমার বকশী মুকুল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ কুমার আগরওয়ালা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনু প্রমূখ।

এরপর, ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও বাটার মোড় রুবেল চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, মন্দির প্রাঙ্গনে প্রসাদ বিতরণ করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভুত হয়েছিলেন সে দিন ছিল ভাদ্র কৃষ্ণা অষ্টমী, বুধবার। তখন গভীর রাত, আকাশে তখন রোহিনী নক্ষত্র ছিল। এই নক্ষত্র মেনেই জন্মাষ্টমী করা হয়।

উল্লেখ্য, অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভগবানের আসনে অধিষ্ঠিত।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে