নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ উপজেলাকে বাল‍্য বিবাহ মুক্ত করণের লক্ষে বিশেষ অনুষ্ঠান



"আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল‍্য বিবাহ মুক্ত" এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল‍্য বিবাহ মুক্ত করণের লক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় দক্ষিণ রাজিব গ্রামে দক্ষিণ রাজিব গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এবং কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র সহযোগীতায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম‍্যান ডঃ কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস‍্য সেলিম রেজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ন‍্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, জেলা পুলিশ সুপার গোলাম সবুর,( কমপ্লাইন্ট এন্ড ইনকোয়েরি) জেলা জজ আশরাফুল আলম, পরিচালক এডমিন এন্ড ফাইন‍্যান্স কাজী আরফান আশিক, জাতীয় মানবাধিকার কমিশনের উপ পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন,  এম রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম ইসলাম বাবু ও কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম‍্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু সহ বিভিন্ন দাপ্তরিত কর্মকর্তা, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর, অপারেশন্স চন্দন জেড গমেজ তার শুভেচ্ছা বক্তব‍্যে বলেন, বাল‍্য বিবাহ একটি চরম ব‍্যথিতে পরিনত হয়েছে।আমরা যারা সমাজের সচেতন মানুষ যেমন জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, কাজী, ঈমাম ইত‍্যাদি একটু সজাগ হলেই  বাল‍্য বিবাহ নির্মূল করা সম্ভব।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির তথ‍্য মতে কিশোরগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরে বাল্যবিবাহের সমস্যায় জর্জরিত।

 ২০১৯ সালে ওয়ার্ল্ড ভিশনের এক জরিপ  অনুযায়ী কিশোরগঞ্জে বাল্যবিবাহের হার ছিল ৫৫%. এই সমস্যা থেকে উত্তোরণের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ "আমার গ্রাম আমার দায়িত্ব, শিশু জীবন হোক বাল্যবিবাহ মুক্ত "এই স্লোগানকে সামনে রেখে পর্যায়ক্রমে একেকটি গ্রামকে বাল‍্যবিবাহ মুক্ত করার কার্যক্রম গ্রহণ করেন।পরবর্তী পর্যায়ে মার্চ ২০২৩ এ কিশোরগঞ্জ উপজেলা কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ৩২ টি গ্রাম উন্নয়ন কমিটির একটি সমঝোতা স্বাক্ষর চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রাম পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ,পুলিশ কর্মকর্তা সহ উপজেলা চেয়ারম্যান ও জন প্রতিনিধিদের সচেতনামূলক কার্যক্রমের ফলে বাল্যবিবাহ মুক্ত কিশোরগঞ্জ উপজেলা গঠনের উদ্যোগ জনগণের মনে ব্যাপক ভাবে সাড়া জাগায়। উপজেলা নির্বাহী অফিসার নূর -ই-আলম সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং শিক্ষকদের আন্তরিকতা আন্তরিক প্রচেষ্টায় উপজেলা সকল মাধ্যমিক পর্যায়ের ৪১ টি বিদ্যালয় এবং ২৫ টি মাদ্রাসার ২৯ হাজার শিক্ষার্থীর মাঝে সচেতনতা তৈরি হয়েছে।তাদের নিরলস প্রচেষ্টার ফলে প্রতিটি গ্রামে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক তাদের কর্ম এলাকার ২০ গ্রামে তালিকা ভুক্ত ১২-১৮ বছরের মেয়ে শিশু রয়েছে এমন ৪৫৮৫ টি পরিবারে জরিপের ফলাফলে দেখা যায়,২০ টি গ্রামের মধ‍্যে ৮ টি গ্রামে বিগত এক বছরে কোন বাল‍্যবিয়ে সংঘঠিত হয়নি। অবশ‍্য অবশিষ্ট ১২ টি গ্রামে বাল‍্য বিয়ের হার ১০.৯৭% ।

পরিবর্তনের জন‍্য শুধু আইনের প‍্রয়োগ নয়, এর জন‍্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, সহানুভূতি ও সচেতনতা।সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা অব‍্যহত থাকলে বাল‍্যবিবাহ নির্মূল করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়ন করা সম্ভব বলে দাবী করেন।


আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে