নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে


এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে ৩  ইভটিজারকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


রবিবার (৪ মে) বেলা ২ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর পিকনিক কর্নার এলাকায় তাদেরকে আটক করে এই সাজা প্রদান করা হয়।


কারাদন্ডপ্রাপ্তরা হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও একই উপজেলার আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন (১৭)। চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), এদের মধ্যে মুস্তাফিজকে ২ মাস এবং জোবায়ের ও রাকিবকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।


পুলিশ জানায় শ্যামনগর উপজেলার দর্গাপুর এলাকার একজন এসএসসি পরীক্ষার্থী রবিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পতিমধ্যে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার এলাকায় পৌছালে উল্লেখিত তিন কিশোর মেয়েটির পথ আকটিয়ে অশ্লীল বাক্য বলার পাশপাশি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করতে থাকে। একপর্যায় তারা মেয়েটির হাতে থাকা ফাইল কেড়ে নেয়।


ঘটনায়  স্থানীয়রা তাদেরকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন, এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী গোপালপুর পিকনিক কর্নারের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় তিনজন ছেলে তাদেরকে উত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। উত্যক্ত কারী তিনজন তারা নিজেরা অপরাধ করেছে বলে স্বীকার করে। এসময় উত্যক্তের শিকার মেয়ে ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তির ভিত্তিতে ৫০৯ ধারায় মুস্তাফিজকে ২ মাস, জোবায়ের ও রাকিবকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর