নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবৈধ ড্রেজার দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বালু উত্তোলণ

নীলফামারীর ডোমার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদী সংলগ্ন দো-মুখা গঙ্গঁামাতা বিষ্ণু মন্দির রক্ষার লক্ষে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বস্তায় ব্লক তৈরিতে সিমেন্ট কম, বালুর পরিমাণ বেশী, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং সেই বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ করেছে এলাকাবাসাী।

সরেজমিনে গিয়ে দেখাযায়, নদীর ভাঙ্গন হতে দো-মুখা গঙ্গামাতা বিষ্ণু মন্দির রক্ষার লক্ষে বাধ নির্মাণ করা হচ্ছে। সেই বাঁধ হতে ৫০গজ দুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। জনমনে প্রশ্ন মন্দিরের ভাঙ্গন রক্ষায় বাধ নির্মাণ অথচ বাধের পাশেই ড্রেজার মেশিন দিয়ে গভীর গর্তের কারনে এই বাধ কতদিন টিকবে?  

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ২৯ লক্ষ ৭৯ হাজার ৯১৯ টাকা ব্যায়ে নদী ভাঙন হতে মন্দির রক্ষা প্রকল্পের আওতায় ১ শত ৩০ মিটার বাঁধ নির্মানের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স রংপুর। নির্মাণে ৩ হাজার ৩৫১ টি জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করার পর সেন্ট সিমেন্ট দিয়ে পিসিং করে মন্দির রক্ষা করা হবে। 

স্থানীয় কমল রায় ও শ্যাম অধিকারী অভিযোগ করে বলেন, প্রকল্পটিতে সরকার সকল খরচ ধরে টেন্ডার দেন। অথচ বাধের পাশে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করে কাজ করছেন তারা। সরকার বালুর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে টাকা দিয়েছে, কিন্তু তারা অন্য জায়গা থেকে বালু না কিনে নদী থেকেই বালু উত্তোলন করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে। আর আমরা সাধারণ মানুষ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোণ করলে, আমাদের জেল জরিমানা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কি বৈধ বলেও তারা প্রশ্ন করেন। তারা আরো বলেন, বালু ও সিমেন্ট দিয়ে চটের বস্তায় যে ব্লক তৈরি করা হচ্ছে সেখানে বালুর পরিমান বেশী ও সিমেন্টের পরিমান কম দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। 

এ বিষয়ে ঠিকাদার জাফর আলম বলেন, নিয়ম মেনেই বাঁধ নির্মানের কাজ করা হয়েছে। কিছু বালু শ্রমিক দিয়ে উত্তোলণ করা হয়েছে। আর কিছু বালু ড্রেজার মেশিন দিয়ে উত্তোলণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করার বিষয়ে ইউএনও স্যারকে বলেছি। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলার কথা। এর পরে আমার কাছে আর কোন তথ্য  নাই।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণের বিষয়টি স্বীকার করে জানান, নদীর ভাঙন হতে মন্দির রক্ষায় বিপরীত দিকে সামান্য খনন করা হয়েছে। যাতে পানির প্রবাহ মন্দিরের বিপরীতে যায়। 

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে