নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে-সেনাপ্রধান

 

                                              

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেছেন, ' দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। এই এলাকা আমার পূর্বপুরুষের ভিটা, আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অনেক সৃতি জড়িয়ে রয়েছে এখানে'।


রবিবার (১৫ অক্টোবর)  দুপুর সাড়ে ১২ টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মধুমতী নদীর তীরে করফা গ্রামে তাঁর পিতার নামে সদ্য নির্মিত  মরহুম অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ ১০ শষ্য বিশিষ্ট  মা ও শিশু কল্যান কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। 


উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচুড়ার গাছ রোপন করেন। একই কমপ্লেক্সে তিনি একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন  করেন এবং শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করেন। 


স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পর্যায়ক্রমে এলাকার উন্নয়নমুলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত সুধীজনদের আশ্বস্ত করে। সবশেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 


এ সময় সেনাপ্রধানের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 



উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মদ রবিবার সকাল সাড়ে১০ টায় তাঁর সহধর্মিনী,ভাইসহ হেলিকপ্টারযোগে লোহাগড়া শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবতরণ করেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে ফের হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।

Tag
আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪২ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে