নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নড়াইলে ঝুঁকি নিয়ে ভাঙ্গা সেতু পারাপার




নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের লোহাগড়া- ধলাইতলা সড়কের ঘাঘা খালের ওপর নির্মিত সেতুর মাঝ বরাবর ভেঙে একটা অংশ দেবে গেছে। ভেঙ্গে গেছে সেতুর রেলিংগুলো। বিকল্প না থাকায় বাধ্য হয়ে ৮টি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার হতে হচ্ছে। চলছে ইজিবাইক, অটোভ্যান, মোটরসাইকেল, কৃষকের ধান নেয়া ঘোড়ার গাড়ি, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার বিভাগ সুত্রে জানা গেছে, ১৯৯১ সালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঘাঘা খালের ওপর নির্মিত হয় ২০ মিটার দৈর্ঘের এই সেতুটি।
৩২ বছরের পুরোনো এই সেতু নড়বড়ে হয়ে পড়েছে বছর দুয়েক আগে।এপপরও সেতুর সংঙ্কার করা হয়নি। দুই বছর আগেই সেতুর মাঝের একটি পিলার দেবে যায়। এতে ধসে না পড়লেও মাঝ বরাবর ভেঙে যায় সেতুটি। এই সেতু দিয়ে প্রতিদিন কোটাকোল ইউনিয়নের ঘাঘা,  যোগিয়া, ধলাইতলা, কোটাকোল, কুমারডাঙ্গা সহ ৮টি গ্রামের লোকজন চলাচল করে।
উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাসহ মাসিক সমন্বয় মিটিংয়ে সেতুর বিষয়ে জানানো হয়েছে। বিকল্প রাস্তা না থাকায় ভেঙে যাওয়া সেতুটি ঝুঁকিপূর্ণ জেনেও প্রতিদিন হাজারও মানুষ চলাচল করছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা য়ায়, ২০ মিটার দীর্ঘ সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। ভাঙা সেতু দিয়ে চলছে ইজিবাইক, অটোভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, কৃষকের ধান নেয়া ঘোড়ার গাড়ি। তবে এলাকার বেশির ভাগ লোকজন ও স্কুল-কলেজ গামী শিক্ষার্থীরা হেঁটেই পার হচ্ছে। কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম বলেন, সেতুটি ভেঙে পড়ার পর সপ্তাহখানেক গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে বিকল্প সড়ক না থাকায় মানুষের দুর্দশার কথা বিবেচনা করে সেতুটি খুলে দেওয়া হয়।
ঘাঘা এলাকার অটোভ্যান চালক মিরাজ শেখ, ইলাক বিশ্বাস, আনোয়ার শেখ বলেন, সেতু ভেঙে গেলেও করার কিছু নেই। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পারাপার করতে হয় গাড়ি।
শিক্ষার্থী রাজু,নকিব,সৌরভসহ একাধিক শিক্ষার্থী বলেন, ভাঙা সেতু পার হয়েই তারা বিদ্যালয়ে যায়। তবে সেতুটি পার হতে ভয় লাগে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী  আবু সাঈদ মো. জসিম জানান, সেতুটি ভেঙে গেছে পারাপারে ঝুঁকিপূর্ণ। সেতুটি বন্ধ করেন দিতে চেয়েছিলাম কিন্তু চেয়ারম্যান সহ স্থানীয়দের চাহিদায় ধান কাটা মৌসুম পযর্ন্ত রাখা হবে। প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে নতুন সেতু হতে সময় লাগবে।



Tag
আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪২ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে