নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিয়ামতপুরে স্কুলে যাওয়ার পথে গাড়ীতে করে ছাত্রীকে অপহরণের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িতে করে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে  তিনজন নামীয় ও ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন পোরশা উপজেলার মুলুকডাঙ্গা গ্রামের ছুরত আলীর ছেলে মাহবুবুর রহমান (২২), একই উপজেলার একই গ্রামের ছুরত আলী (৪৫) ও একই উপজেলার ছাওড় গ্রামের মজিবর রহমান (৫৫)সহ আরো ২/৩জন অজ্ঞাতনামা আসামী রয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে নিয়ামতপুর উপজেলার মাকলাহাট থেকে পোরশা উপজেলার মুলুকডাঙ্গা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ালেখা করে। মাহবুবুর রহমান উক্ত বিদ্যালয়ের নিজস্ব গাড়ীতে করে প্রতিদিন মাকলাহাট থেকে মুলুকডাঙ্গা বালিকা বিদ্যালয়ে যাতায়াত করে। প্রতিদিনের ন্যায় গত ১৩ ফেব্রুয়ারী গাড়ী যোগে মাকলাহাট থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে মাকলাহাট গ্রামের পশ্চিমে পানিবাথা ব্রীজের কাছে আসলে একটি মাইক্রোবাস এসে ঐ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।  পরে ছাত্রীটির বাবা মা জানতে পারে।

এ বিষয়ে উক্ত ছাত্রীর বাবা বলেন, ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে স্কুলে যাওয়ার সময় আমাদের গ্রামের পশ্চিম দিকে পানিবাথা ব্রীজের কাছে আসলে মাহবুবুর রহমান নানা রকম প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে কালক্ষেপন করেতে থাকে। এ সময় মজিবুর রহমান ও ছুরত আলী মাইক্রোবাস যোগে ছাত্রীতে অপহরণ করে পোরশা দিকে নিয়ে চলে যায়। আমরা পরে জানতে পেরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাই নাই। আর সে কারণেই থানায় অভিযোগ করতে দেরী হলো।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর