নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ


নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাসিন্দা জসিমুদ্দিন তার দায়েরকৃত মামলার তদন্তে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযোগকারী জসিমুদ্দিন। তিনি জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তার জমি দখল ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি তার রোপিত ধান জোরপূর্বক কর্তন ও আত্মসাৎ করায় তিনি আদালতের দ্বারস্থ হয়ে ধান চুরির মামলা (নং–১২৪/২৫, থানা–পোরশা) দায়ের করেন।


জসিমুদ্দিনের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিনার আলী (বি.পি. নং ৮৮১৪১৬৭১১৮) তদন্ত কার্যক্রমে গাফিলতি ও পক্ষপাতমূলক আচরণ করছেন। তিনি দাবি করেন, “তদন্ত কর্মকর্তা প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ করে ৭৮ বস্তা ধান উদ্ধার করলেও ৩৫ বস্তা ধান জব্দ তালিকায় দেখিয়েছেন এবং আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব করছেন।”


অভিযোগকারী আরও বলেন, আদালত উদ্ধারকৃত ধান বিক্রি করে অর্থ জমা দেওয়ার নির্দেশ দিলেও নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও তা করা হয়নি। এতে মামলাটির অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান।


এ ঘটনায় আদালত আদেশ প্রদান করেছেন—তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টে পত্র প্রেরণ, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং বেতন বন্ধের নির্দেশ প্রদান করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর ২০২৫।


জসিমুদ্দিন সংবাদ সম্মেলনে আরও বলেন,


“আমি একজন সাধারণ মানুষ। ন্যায়বিচারের আশায় আইনগত পথে হেঁটেছি। কিন্তু তদন্ত কর্মকর্তার অনিয়মের কারণে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমি নিরপেক্ষ তদন্ত ও তদন্ত কর্মকর্তার পরিবর্তন চাই।”


সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন,


“আমি ৬ অক্টোবর নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে যোগদান করেছি। মামলাটির বিষয়ে খোঁজ নিয়েছি এবং তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। নির্ধারিত পরবর্তী তারিখের আগেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

আরও খবর