নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নওগাঁয় ভ্যান চালকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নওগাঁয় ভ্যান চালকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নওগাঁয় ভ্যান চালকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার


নওগাঁয় বাড়ির বারান্দা থেকে এক ভ্যান চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনাটি ঘটে ঘটে গত মঙ্গলবার ৭ অক্টোবর সকালে নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে নিহত ভ্যান চালকের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের আশরাফের ছেলে সোহেল রানার সাথে ৭ বছর আগে একই গ্রামের মজনুরের মেয়ে মিমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সি এক মেয়ে রয়েছে। সোহেল রানা পেশায় একজন ভ্যান চালক ছিলেন। থাকতেন রসুলপুর সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। এক পর্যায়ে গত ৬ অক্টোবর দুপুরের দিকে আবারও তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মিম তার স্বামীর ভ্যান ও দুটি ছাগল নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর সোহেলের শ্বশুর লোকজন নিয়ে এসে তাকে মারধর করে। মঙ্গলবার সকালে ঘরের বারান্দা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সোহেল রানার বাবা আশরাফ বলেন, সোমবার বিকেলে আমার ছেলের শ্বশুর মজনুসহ তার কিছু লোকজন সোহেলকে বেধড়ক মারপিট করে। যা সোহেল রানা সহ্য করতে পারেনি। আমার ছেলেকে মেরে ফেলে এখন আত্মহত্যা বলে চালানো হচ্ছে। কারণ যে বারান্দায় তাকে গলায় ফাঁস অবস্থায় পাওয়া গেছে সেখানে মাটিতে তার পা অনেকখানি ছুঁয়ে ছিল। এটা কোন ভাবেই আত্মহত্যা হতে পারে না। দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। অভিযোগ অস্বীকার করে গৃহবধূ মিমের বাবা মজনু বলেন, সোহেল রানা নেশাগ্রস্ত ছিল। প্রায় আমার মেয়ের কাছে টাকা দাবি করতো। গত কয়েক মাস আগেও তাকে ঋণ করে ২০ হাজার টাকা দিয়েছি। সোহেলকে মারপিটের যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক না। বরং সোহেল আমার মেয়ে ও আমাকে মারধর করেছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, সোহেলকে মারধর করার অভিযোগ ওঠেছে লোকজন মুখে শুনেছি। মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে

একটি অপমৃত্যু মামলা দায়েরের কথা শুনেছি। এজাহার পেলে আমলে নেয়া হবে।

আরও খবর