নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২


নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় শোকে কাতর  স্বজনরা। 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমির সীমানায় মাত্র ৪হাজার টাকার মূল্যের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ থেকে ১৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


গতকাল  বৃহস্পতিবার (১০ এপ্রিল)  নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের  বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫৫)।


নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান 

 ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধুরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের জমির মধ্যে পড়ে। গাছটি  সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গত বুধবার মেহগনি গাছ কাটলে দুপক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। 


গতকাল বৃহস্পতিবার  সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ইসলাম ব্যস্ত আছেন বলে জানান। এ সময় লালচান, কাশেম হাজিসহ ২০-২৫ জন রামদা, কুড়াল, হাসুয়া ও দেশীয় অস্ত্র   নিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও আট থেকে ১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামসহ চার-পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান আজিজুল হক।


নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন,  বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতর ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা ।  পুলিশের অভিযান চলমান রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর