নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পত্নীতলায় ১৪ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ আটক

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে অভিযান পরিচালনা করে  বিপুল পরিমান মাদকদ্রব্য সহ চারজন কে আটক করেন বিজিবি'র সদস্যরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৪ বিজিবি'র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০২টি পুরাতন মোটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ডসহ ০৪ জন চোরাকারবারী আটক করেন। আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে  মোঃ ফিরোজ হোসেন(৩৮), চকমুলী গ্রামের তজিম উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার হোসেন(৩৫), চক নন্দন গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে  শ্রী পাউলুস হাসদা(২৭) এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদা (২৫) পিতা-সরকার হাসদা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে  মালামাল সহ পুলিশের নিকট হস্তান্তর করা করা হয়েছে । মালামালের আনুমানিক  সিজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার টাকা। নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালান এর বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক   লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস
Tag
আরও খবর