দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাপাহারে গাছের সাথে শত্রুতা, ১হাজার আমগাছ কর্তন

শত্রুতার জেরে নওগাঁর সাপাহারে সাধারণ এক কৃষকের পায় ১হাজার টি ২বছর বয়সী আমগাছ কেটে অপুরণীয় ক্ষতি সাধন করেছে দুবৃত্তের দল। সম্প্রতি দু:খজনক ঘটনাটি ঘটেছে সাপাহার উপজেলার শাহবাজপুর এলাকায় জৈনক আশরাফুল ইসলামের তৈরীকৃত আমবাগানে।

এবিষয়ে বাগান মালিক উপজেলার খোট্রাপাড়া গ্রামের মৃত বাশের মন্ডল এর পুত্র মো: আশরাফুল ইসলামের থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় এক লোকের অর্থ আত্নসাত মামলায় আসামীদের বিরুদ্ধে সাক্ষি দিতে আগ্রহ প্রকাশ করায় খোট্টাপাড়া গ্রামের মৃত নজিমুদ্দীন এর পুত্র মো: আলম (৩২) ও তার আপন ভাই মো: ফারুক হোসেন (৪৫) আশরাফুলের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকী প্রদান করেন এবং গত ২২নভেম্বর রাতের অন্ধকারে তারা অজ্ঞাতনামা বেশ কিছু জনতায় দলবদ্ধ হয়ে শাহাবাজপুর মৌজায় তার লীজকৃত ৫বিঘা জমির উপর তৈরীকৃত বারী-৪জাতের আম বাগানে প্রবেশ করে বাগানে রোপিত ২বছর বয়সী ৯শ ৭০টি বারী-৪জাতের আমগাছ কেটে অপুরনীয় ক্ষতি সাধন করে। এবারে ওই বাগান হতে আম বিক্রয় করে আশরাফুল লীজের টাকা পরিশোধ করার আশা করেছিল কিন্ত শত্রুর দল তার সে আশায় বাধসেধে বসল। সংবাদ পেয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে আশরাফুল ইসলামের বাগানে গিয়ে  অসংখ্য কাটা আমগাছ বাগানের জমিতে পড়ে থাকতে দেখা যায়।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক এর সাথে কথা হলে তিনি অভিযোগ পেয়েছেন আজই ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং সঠিক তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থ নিবেন বলে জানিয়েছেন।

 

আরও খবর