নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় কারাম উৎসব অনুষ্ঠিত

পত্নীতলায় আমাদর সংস্কৃতি, আমাদের পরিচিতি। আপন সংস্কৃতি উৎসবে জাগো গ্রাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, চাই আদিবাসী নাম। এই মূল সুরকে কেন্দ্র করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানএসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের একাদশীতে নেচে-গেয়ে কারাম উৎসব পালন করে পত্নীতলা উপজেলার সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) নজিপুর পাবলিক মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: পপি খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, পত্নীতলা, নওগাঁ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব, মো: আজিজুল কবির, সহকারী কমিশনার (ভূমি), পত্নীতলা, নওগাঁ। জনাব মো: মোজাফ্ফর হোসেন, অফিসার ইনচার্জ, পত্নীতলা, নওগাঁ। বক্তব্য রাখেন: রিন্টু মার্ডী, এরিয়া ম্যানেজার, পত্নীতলা, নওগাঁ। বক্তব্য রাখেন, যতিন টপ্প্য, লুইস সরেন, বাবু যোসেফ হেম্ব্রম এছাড়াও অনান্য এনজিও কর্মী,সুশিল সমাজ ব্যাক্তি ও 

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন : মি সুধির তির্কী, কারাম উৎসব উৎযাপন কমিটি, পত্নীতলা, নওগাঁ তিনি অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্য প্রদান করেন। এবং যারা সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহন করেন সব দলগুলোকে পুরস্কৃত করা হয়।


কারাম উৎসবের মধ্য দিয়ে বিপদ থেকে মুক্তি, অতিবন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসবটি পালন করা হয়। কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে নিজস্ব সংস্কৃতির রেশে তরুণ তরুণী, কিশোর কিশোরীরা নেচে গেয়ে উৎসবে মেতে উঠেন। 

আদিবাসীদের সামাজিক সংগঠন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি ও ফিল্ড অফিসার ম্যাথিয়াস হেমরম তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে 
সাঁওতাল, উঁরাও, মাহাতো, বড়াইক, কুর্মি, সিং, পাহান, মাহালিসহ আরও কতিপয় আদিবাসীদের একত্রিত করে তাদের নিজ নিজ রীতিতে এ উৎসব উদ্যাপন করেন
এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে তাদের ঝুমুর নাচ পরিবেশন করেন। 

অনুষ্ঠানের ফাঁকে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে জানান 
আমরা সারা বছর আমাদের আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি যেমন অবহেলিত পরিবারকে সাহায্য সহেতা, তাদের বাচ্চাদের স্কুল মুখি করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী সচেতন সহ ধর্মীয় ও বিভিন্ন সামাজিক ধরনের 
ক্যাম্পেইন আমাদের এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে পরিচালনা করা হয়। 

আমরা সব সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করছি।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম নেতারা অংশগ্রহণ ও বক্তব্য রাখেন। 
এবং সব শেষে সন্ধ্যায় প্রথম প্রহরে গান-বাজনার মাধ্যমে কারাম গাছ নিয়ে এসে যথাস্থানে বসান তারা।

আয়োজনে : পত্নীতলা উপজেলা আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন ও গ্রাম কমিটি। সার্বিক সহযোগীতায় : এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কারিতাস, ডাসকো ও অনান্য সহযোগী সংস্থা।
আরও খবর