নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশ করায় নওগাঁয় সাংবাদিককে মুজাহিদ হোসেন কে হত্যার হুমকি


নওগাঁয় কর্মরত সাংবাদিককে মুজাহিদ হোসেন কে হত্যা হুমকির অভিযোগ উঠেছে। প্রকাশিত সংবাদের জের ধরে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নে দেওকুড়ি গ্রামের আঃ রহমানের ছেলে মান্নান কবিরাজ এ হুমকি দেন।


জানা গেছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের  প্রতারণা বেড়ে চলেছে। আবার কেউ গোণা পড়ার নামে মিথ্যা অভিনয় ও কৌশলে সাধারণ মানুষদের  কাটছে পকেট। আবার কেউ কেউ এদের থেকেও অনেক উপরে। বিশেষজ্ঞ ডাক্তার যে সব রোগীর চিকিৎসা করতে ব্যর্থ সেসব রোগীর পরিবারের মানুষদের বিভিন্ন টোটকা জাদু দেখিয়ে রোগী ভালো করার জন্য বেহুলার গান দিয়ে হাতিয়ে নিচ্ছে এক নাইট ৫০ হাজার থেকে ৮০ হাজার  টাকা। সেই সাথে মুসলমানদের ঈমান নষ্ট করছে এবং মুসলমানদের পূজা করতে বাধ্য করছে। নিজ জেলা ও উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় প্রতিনিয়ত কোনও না কোন স্থানে অসুখ ভাল করার নামে মুসলমানের বাড়ীতে বেহুলার গান চলায় ঐ সব ভন্ড কবিরাজ। বর্তমানে বাংলাদেশ সরকার মানুষের শত ভাগ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চিকিৎসকরা দিনরাত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত এই সব ভন্ড প্রতারক কবিরাজরা গ্রামের সাধারন মানুষদের ভুল বুঝিয়ে চিকিৎসার নামে প্রতারনা করছে। কবিরাজদের ফাঁদে পড়ে প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে মোঃ মান্নান কবিরাজ সহ কয়েক জন কবিরাজ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। কবিরাজের নাম ধরে সংবাদ প্রকাশ করায় জাতীয় বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন কে মান্নান কবিরাজ চাকু দিয়ে জবাই করবে বলে হত্যার হুমকির বার্তা প্রদান করেন যা কল রেকর্ডে প্রমান রয়েছে।


এ ঘটনায় নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতার শাস্তির দাবি করেছেন।

আরও খবর