নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পত্নীতলায় ইউএনও পপি খাতুন বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন এর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে  উপজেলা পরিষদের মূল গেইটের সামনে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন অংশগ্রহন করেন।


ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা জানান,ইউএনও পপি খাতুন এই উপজেলায় যোগদানের পর থেকে খুব অল্প সময়ে  উপজেলার চিত্র পাল্টাতে শুরু করেছে। 

তিনি সকলের কথা শোনেন। রিকশা চালক অটোচালক দিনমজুর সকলেই তার সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন। তারা আরও বলেন মাত্র ৩ মাস হলো তার যোগদান তার বিরুদ্ধে কোন অভিযোগ শোনা যায় নি তাহলে কেন বদলী হচ্ছে।

খুব অল্প সময়ে মানবিক কার্যাবলী,কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব  এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও পপি খাতুন , মাদক নিয়ন্ত্রন,বাল্য বিবাহ প্রতিরোধ,কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আসছেন। 

হঠাৎ করেই তার বদলির আদেশে ফুঁসে ওঠে উপজেলা বাসী। পত্নীতলা উপজেলাকে স্মার্ট  উপজেলা হিসেবে জাতির সামনে তুলে ধরতে এবং উপজেলা বাসীর জীবন মান উন্নয়নে ইউএনও পপি খাতুনএর বদলি আদেশ  প্রত্যাহার করে এ উপজেলায় পুনরায় বহাল রাখার দাবি জানানো হয় এই মানববন্ধনে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফ্রেবুয়ারী পত্নীতলায় যোগদান করেন আবার গত ৬ জুন২৪ তারিখে সরকারি এক আদেশে তাকে  জয়পুরহাটের কালাই উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে ইউএনও পপি খাতুন বলেন 

সরকারি চাকুরী আসলে আমাদের বদলি প্রক্রিয়াটি রেগুলার  প্রক্রিয়া।  আমার মনে হয়  আমার সিনিয়র স্যারেরা প্রশাসনিক কারণে সুচিন্তা করেই  এটা করতে পারেন। একই সাথে জনগণ যে দাবিটি  আমাকে রাখার জন্য বা বদলি বাতিল এর জন্য জনসমর্থন বা মানববন্ধন করেছেন সেটা  মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, তবে আমার সিনিয়র স্যারদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে।  বাকিটা তাদের বিবেচনা, আমার মনে হয় আমি যেখানেই যাবো আমার মেন্ডেট যেটা সেটা নিয়েই কাজ করবো।

Tag
আরও খবর