নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নওগাঁ ফসলি জমিতে মাটি কাটায় অর্থ দণ্ড ও সাজা


নওগাঁ সদর উপজেলায় ফসলি জমির কেটে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে ছয়জনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাদের তিন মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 


ডিসি মিডিয়া সেলে উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষের দেওয়া তথ্য,সোমবার দুপুরে উপজেলায় শৈলগাছী ইউনিয়নের পারবাকাপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শওকত মেহেদী সেতু। 

দণ্ড পাওয়ারা হলেন- ট্রাক্টর চালক আকাশ, আমিন, রাজু, রায়হান, নিরব ও ভেকু চালক রনি।

নির্বাহী হাকিম শওকত মেহেদী জানান,এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামানের তথ্য অনুযায়ী সরেজমিনে গিয়ে দেখা যায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে পুকুর খননের সঙ্গে জড়িতরা পালিয়ে যান। 

পরে ঘটনাস্থলে থেকে আটক পাঁচজন ট্রাক্টরচালক ও এক ভেকু চালকের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১২ এর আওতায় আলাদা দুটি মামলা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। 


জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদেরকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।


আরও খবর