নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নওগাঁ রানীনগরে আওয়ামী লীগের নেতাকর্মীর ককটেল বিস্ফোরণ আহত ২

আহত


নওগাঁর রাণীনগরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে লক্ষ করে ককটেল বিস্ফোরন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরর রেলগেট-ঝিনা আঞ্চলিক সড়কের বিষ্ণুপুর ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন নেতাকর্মী। আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার ও যুবলীগের সদস্য জুয়েল রানা।


ককটেল বিস্ফোরনের বিষয়টি নিয়ে রাণীনগর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা বলেন, রাতে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই মুহুর্তে তাঁদেরকে লক্ষ করে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরন করে। বিস্ফোরিত ককটেলের শব্দে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন জয়নাল ও জুয়েল। ওই মুহুর্তে তাঁরা দুজনেই আহত হয়। এদের মধ্যে জয়নালের শরীরে ককটেল বিস্ফোরনের আঘাতের চিহ্ন রয়েছে।

সেলিম রেজা আরও বলেন, সংবাদটি পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে ককটেল বিস্ফোরণের বেশ কিছু সরঞ্জামাদি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অন্তত ৩টি ককটেল বিস্ফোরন করেছে দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো। এদের মধ্যে জুয়েলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে জয়নালের অবস্থ্যা গুরুত্বর হওয়ায় সে এখনো চিকিৎসাধীন রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাটি পুলিশ ক্ষতিয়ে দেখছে।


রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু বলেন, বড়গাছা থেকে দাওয়াত খেয়ে আমাদের ৬ জন নেতাকর্মী ৩টি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাঁদের পথরোধ করে অতর্কিত হামলা চালিয়েছে জামায়াত - বিএনপির নেতাকর্মীরা। ওই মুহুর্তে মোটরসাইকেল ভাঙচুরসহ নেতাকর্মীদের লক্ষ করে ককটেল বিস্ফোরন করা হয়েছে। এতে আমাদের দুজন নেতাকর্মী আহত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাণীনগরেও অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চালাচ্ছে বিএনপি। তাঁদের এই অপচেষ্টার সমুচীত জবাব দেখে আওয়ামী লীগ। শীঘ্রই এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আরও খবর