নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ডাক্তারের যোগদান


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়নে একযোগে ১০ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নাক, কান  গলা বিশেষজ্ঞ দেবপ্রায় রায় ও অর্থোপেডিক্স ডাক্তার বিশ্বজিত নন্দী এবং ১৯ জানুয়ারি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ডাঃ অনন্যা সরকার, ডাঃ তানবীন হাসান, ডাঃ আব্দুল কাদির হিজল, ডাঃ জান্নাতুল মাওয়া, ডাঃ জয়িতা দাশ (বিডিএস), ডাঃ হাফসা আক্তার রুপা, ডাঃ জামিল আরাফাত নিবিড় ও ডাঃ জান্নাতুল ফেরদৌস জেনি গত বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসকের যে ঘাটতি ছিল, এই ১০ জন নবীন ও মেধাবী চিকিৎসকের যোগদানের ফলে সেই সংকট অনেকাংশেই দূর হলো। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত সেবা পাবেন। আমরা আশাবাদী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একটি আদর্শ সেবা কেন্দ্রে পরিণত করতে পারব। আমাদের লক্ষ্য এখন সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।

সু-শাসনের জন্য নাগরিক-সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ১০ জন নবীন ও বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেককেই জেলা সদরে গিয়ে অতিরিক্ত টাকা ও সময় ব্যয় করতে হতো।

এসময় যোগদান অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া হোসেন লিয়া, গাইনি কনসালটেন্ট ডাঃ সালমা আক্তার লাইজু, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইদুর রহমান, ডাঃ জাহিদুল হক প্রমুখ।



Tag
আরও খবর



ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে