নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ঘে যুবক নিহত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাহবুব আলম (২০) নামে এক ওষুধ বিক্রেতা দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরহোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, নিহত মাহবুব ঈশ্বরগঞ্জ থেকে সড়ক পথে মোটরসাইকেল নিয়ে চরহোসেনপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাহাবুব আলম উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে ঈশ্বরগঞ্জ পৌর শহরের রতন মেডিকেল হলে চাকুরি করতেন। রতন মেডিকেল হলের মালিক সামসুল হুদা বলেন, ঘটনার দিন রাত পৌনে নয়টায় তার চাচাতো ভাই মিজানুর রহমানের মোটরসাইকেল নিয়ে কুয়াশার মাঝে বাড়ি ফিরছিল মাহবুব। ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। 

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 


Tag
আরও খবর



ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে