নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ গাফুরিয়া মাদ্রাসায় এক রাতে মান্নতে মিললো কোটি টাকা


ময়মনসিংহ বিভাগের বৃহৎতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে এক রাতে জনসাধারণের দান ও মান্নতে মিললো কোটি টাকা। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি শুধু মুসলমানদের নয় বরং সব ধর্মের মানুষের কাছেই এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ও মান্নতের পবিত্র স্থান হিসেবে পরিচিত। গাফুরিয়া মাদ্র্সায় মান্নত করলে আল্লাহ মনের আশা পূর্ণ করেন। এই বিশ্বাসে  প্রতি বছর লাখ মানুষ ইসলামী সম্মেলনে যোগ দিয়ে নগদ অর্থ স্বর্ণলঙ্কার ধান চাল গরু ছাগল  মান্নত হিসেবে দিয়ে থাকেন। এবার ১০ ডিসেম্বর বুধবার রাতে জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় ৭৫ তম ইসলামি মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।

মাদ্রাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, বুধবার রাতে সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে দান-মান্নত গণনা শুরু হয়। গণনা শেষে নগদ অর্থ ব্যাংকে জমা করা হয়। এতিম, গরীব ও অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও উন্নয়ন কাজে এই দান-মান্নতের অর্থ ব্যয় করা হয়। তিনি সবাইকে দান-সদকা করার আহ্বান জানান।

এবারের সম্মেলনে পুলিশ, আনসার, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মাদ্রাসার স্বেচ্ছাসেবক মিলিয়ে ৫ শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। 

মাদরাসার সভাপতি আলহাজ¦ লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঐতিহ্যবাহী গাফুরিয়া মাদ্রাসাটি সাধারণত মানুষের দান মান্নতের উপর নির্ভরশীল। এই দানের টাকায় এলাকার হাজার হাজার ছেলেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ভবিষ্যতে এই মাদ্রাসায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই।


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে