নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের অবস্থান কর্মসূচী ও কর্ম বিরতি


ঈশ্বরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা তাদের নিয়োগ বিধি সংশোধনের দাবীতে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে মঙ্গলবার। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও  পরিবার কল্যাণ সহকারীরা উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন। মাঠ কর্মীদের দাবী আদায়ে গঠিত ঐক্য পরিষদের ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয়ক সাজ্জাদ হোসেন জানান, নিয়োগ বিধি সংশোধন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। কর্মসূচীর মধ্যে রয়েছে মাসিক রিপোর্ট ( অনলাইন এবং অফলাইন) প্রদান বন্ধ, ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ ধারবাহিকভাবে কঠোর কর্মসূচী চলমান থাকবে।

তিনি আরো বলেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে দায়িত্ব পালন, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, কমিউনিটি ক্লিনিকে সেবাদানসহ স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে। আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের চাকুরি রাজস্বখাতভূক্ত হলেও নিয়োবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি বিধায় তাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নিয়োগবিধির দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও সরকারের সদিচ্ছার কারনে তা বাস্তবায়িত হচ্ছে না। তাই উক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সরকার দ্রুততম সময়ের মাঝে সিদ্ধান্ত নিবেন বলে আমরা বিশ্বাস করি।


Tag
আরও খবর



ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে