নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি পালন


সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা তিনদফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। সোমবার সকালে কর্মবিরতির প্রথমদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় শিক্ষকরা ক্লাস না করে অফিস কক্ষে অবস্থান করছেন। শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। ঈশ্বরগঞ্জে এমপিওভূক্ত ১টি কলেজ, ৩৬টি মাধ্যমিক স্কুল, ২৩টি মাদ্রাসা ও ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একই অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, শিক্ষকদের দাবী ন্যায্য এবং শিক্ষকদের উপর পুলিশের হামলার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা শিক্ষকদের  দাবী মেনে নেওয়ার আহবান জানান এবং হামলাকারী পুলিশের বিচার দাবী করেন। শিক্ষার্থীরা আরো বলেন আমরা ক্লাসের বাইরে থাকতে চাই না। ক্লাস না হওয়ার কারনে আমরা ক্ষতিগ্রস্থ হবো কিন্তু শিক্ষকরা পরিশ্রম করে আমাদের পাঠদান করান তাই তাদের ন্যায্য দাবী সরকারকে আগে দেখতে হবে। 

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোটের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, আমাদের দাবীর বিপরীতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোট ঈশ্বরগঞ্জ উপজেলার আহবায়ক ও ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহ বলেন, বেসরকারী শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা যে দাবী করেছি তা অত্যন্ত নগন্য। আমরা আশা রাখি সরকার সেটা অনুভব করে দ্রæতই প্রজ্ঞাপন জারি করবেন। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

জানা যায়, ১২ অক্টোবর রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ চলাকালে সম্মানিত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবীতে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেন এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোট। 


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে