নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন


ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতে আঠারবাড়ী আঞ্চলিক সড়কে নয়শিমুল পর্যন্ত ৩ কি.মি. রাস্তার নির্মাণ কাজ গত ৫ বছরেও শেষ না হওয়ায়  যানবাহন চলাচলসহ এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে। এছাড়াও ঈশ্বরগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের নিরাপদ যাতায়ত মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, রাস্তার বেহাল অবস্থার কারনে হাসপাতালে রোগীর উপস্থিতির হার কমেছে শতকরা ৩৫ ভাগ। আগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী হাসপাতালে চিতিৎসা সেবা নিতে আসতো। রাস্তার বর্তমান দুরাবস্থার কারনে রোগীর উপস্থিতির সংখ্যা কমে ৩ শতাধিকে দাঁড়িয়েছে।

ঈশ্বরগঞ্জ সওজ সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিমি সড়কের নির্মাণ কাজ শুরু করে তাহের ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে রাস্তার ১২কিমি কাজ সম্পন্ন হলেও ঈশ্বরগঞ্জ চৌরাস্তার মোড় হতে নয়শিমুল পর্যন্ত ২ কিমি. এবং সোহাগী বাজার রেল ক্রসিং হতে বগাপুতা পর্য়ন্ত ১ কিমি. রাস্তার নির্মাণ কাজ গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ৩ কিমি. রাস্তায় অসংখ্য খানাখন্দে রুপান্তরিত হয়ে চলাচলের সম্পূণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার এই দুরাবস্থা নিরসনের দাবীতে বুধবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী আঞ্চলিক সড়কে স্থানীয় এলাকাবাসী পরিবহন শ্রমিক শিক্ষার্থী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অবিলম্বে দূরপাল্লার যানবাহন ও হাসপাতালে রোগীদের নিরাপদ যাতায়াত ও জনদূর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন বলেন, ঈশ্বরগঞ্জ মোড় হতে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি এতই বেহাল যে একজন রোগী নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এই বেহাল রাস্তার কথা শুনে কোন পরিবহন রোগী নিয়ে হাসপাতালে যেতে চায় না। আগামী ৭ দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় সড়কপথে বৃহত্তর আন্দোলন ঘরে তোলা হবে। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম-আহবায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পৌর বিএনপির আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম জিকু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, এই সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহ খানেকের মাঝে রাস্তার নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছি।


Tag
আরও খবর



ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে