নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ


প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। শনিবার বিকেল ৩টায় মারকাজ মসজিদ থেকে বিক্ষোভটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও অশৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সমাবেশে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সহ সভাপতি মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, দপ্তর সম্পাদক মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী, মুফতি ওয়ালী উল্লাহ্ প্রমুখ।


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে