নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভালুকায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর প্রথম স্ত্রীর অবর্তমানে দ্বিতীয় বিয়ের অভিযোগ।

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের শিকার হয়েছে এক সন্তানের জননী সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহ বধূ। প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে সোনিয়ার স্বামী ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে। এ ব্যাপারে সোনিয়া বাদী হয়ে ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতে তার স্বামী ইলিয়াস আহম্মেদ ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা নং-২৩৪/২২ তারিখঃ- ২৩/১০/২২ ইং দায়ের করেছে।


অভিযোগে জানাযায় ২০১৬ সালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাঙ্গাটিয়া গ্রামের দরিদ্র অটোচালক সুলতান মিয়ার কন্যা সোনিয়ার সাথে একই গ্রামের ঈমান আলীর ছেলে ইলিয়াস আহম্মেদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে এক লাখ টাকা ও আসভাবপত্র দেওয়া হয়। বিভিন্ন সময়ে আরও টাকার জন্য তার উপর শারিরিক ও মানষিক অত্যাচার করা হয় বলে সোনিয়া অভিযোগ করে। স্বামী ও শশুর বাড়ীর লোকজনের অত্যাচার সজ্য করে সোনিয়া শশুরালয়ে দিন কাটায়। সালমান নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। গত ২১ অক্টোবর সকালে ইলিয়াস আহম্মেদ তার স্ত্রী সোনিয়াকে বাপের বাড়ী হতে সারে তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে সে অস্বীকৃতি জানায়। তার পিতা সামান্য অটোরিক্সা চালক এত টাকা কোথায় পাবে। টাকা আনতে অস্বীকৃতি জানানোয় সোনিয়াকে বেদম মারপিট করে গলা টিপে ধরে। নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে শশুরের ঘরে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধোর করা হয়। সোনিয়ার কান্নাকাটি ও ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে ইলিয়াস আহম্মেদের প্রথম স্ত্রী সোনিয়া আক্তার ঘর সংসার করা অবস্থায় তাকে না জানিয়ে গোপনে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কেজাইকান্দা গ্রামের আঃ হাইয়ের মেয়ে ফাতেমাকে রোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে ইলিয়াস দ্বিতীয় বিয়ে করেছে মর্মে আরও একটি মামলা নং- ৭৭৯/২২ তারিখ ২৪/১০/২০২২ ইং দায়ের হয়েছে।

Tag
আরও খবর



ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে