নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সজিব

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সজিব


ময়মনসিংহের নান্দাইল উপজেলার  বীর কামটখালী গ্রামের ১৭ বছর বয়সী মো.সজিব মিয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো।  সে ওই গ্রামের কৃষক মো.নাজিম উদ্দিনের ছেলে।


সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়  ত্রিশাল উপজেলার চরমাদাখালী নতুন চর এলাকায় হামলা ও আক্রমণের ঘটনাটি ঘটে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের এক মেয়ের সাথে সজিবের প্রেমের সম্পর্ক ছিল।সোমবার বিকালে সজিব তার বন্ধু তাওহীদকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে প্রেমিকার  সাথে দেখা করতে যায়।


সন্ধ্যার দিকে বুকে ও গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় সজিবকে সিএনজি করে বীর কামটখালী দক্ষিণ বাজারে নিয়ে আসে তাওহীদ।  তারপর  দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।


নিহত সজিবের মা রেহেনা খাতুন কেঁদে কেঁদে বলেন,আমার সজিবরে যারা মারছে তাদের ফাঁসি চাই,বিচার চাই।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ  জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে