নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মেহেরপুরের গাংনীতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের ২টি মিষ্টান্ন ভাণ্ডারে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী এবং ওজনে কম দেয়ার অভিযোগে দুই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ গাংনী উপজেলার বামন্দী বাজারে এ জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ ও প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, বামন্দী বাজারের মেসার্স হানিফ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরি হচ্ছে। অপরিচ্ছন্ন ও নোংরা জায়গাতে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে দই মিষ্টি। ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংস ও রক্তচর্বির সাথে রাখা হয়েছে রান্না করা খাবার ও দুধের ছানা। এছাড়া কর্মচারীদেরও যথাযথ স্বাস্থ্যবিধি নেই। প্যাকেটজাত দই মিষ্টিতে যথাযথ মোড়কীকরণ আইন মানা হচ্ছে না। এসব অপরাধে মেসার্স হানিফ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

এছাড়া একই বাজারের মেসার্স আমিন মিষ্টান্ন ভাণ্ডার এর বিক্রয় কেন্দ্রে দই মিষ্টিতে ভোক্তাদের ওজনে ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজার কমিটির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে