নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীপুরে পরিকল্পিত হামলায় মা-মেয়ে আহত



মাগুরার শ্রীপুরে পরিকল্পিত হামলায় রিনা বেগম (৩০) ও মেয়ে মহুয়া খাতুন (১৮) নামে মা ও মেয়ে মারাত্মক আহত হয়েছে।  লাঙ্গলবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজনই মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 



এ বিষয়ে আহত রিনা বেগম বলেন, আমার স্বামী লাঙ্গলবাঁধ বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকেন। এ সুযোগে প্রায়ই আমার ভাসুর বিএম মোস্তফা ও তার পরিবারের লোকজন আমাদের মারধর করে। মঙ্গলবার রাতে আমার ভাসুর বিএম মোস্তফার নেতৃত্বে তার স্ত্রী, মেয়ে, দোকানের কর্মচারী আশরাফুল, সত্তার, গাড়ির ড্রাইভারসহ বেশ কয়েকজন আমার ও আমার মেয়ের উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। এ সময় তারা আমাদের বাড়িতে লুটপাট চালায়।



এ বিষয়ে ভুক্তভোগী ও নারীর স্বামী নূর মোহম্মদ বলেন, দীর্ঘদিন ধরে আমার বড় ভাই বাবার সব সম্পত্তি নেওয়ার পায়তারা করছেন। একই বাড়িতে বসবাস করায় তার পরিবারের লোকজন আমাদের ওই বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। তার দোকানের সামনে আমার দোকান ছিলো, সেই দোকান থেকেও আমাকে উচ্ছেদ করেছে। আমার পরিবারের উপর হামলা হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই। 



এ বিষয়ে অভিযুক্ত বিএম মোস্তফা বলেন, আমি তখন দোকানে ছিলাম। এ বিষয়ে আমি কোন কিছু জানি না। 



এ বিষয়ে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ি ইনচার্জ কৌশিক কুমার বলেন, সংবাদ শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর