নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্রে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এসব চেক বিতরণ করা হয়। 


সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ মাহবুব উল আলম হানিফ।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আ ক ম সারোয়ার জাহান বাদশা এমপি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। 

উক্ত সভার সভাপতিত্ব করেন- সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। জেলার মোট ৬৬ জন সাংবাদিককে ১৪ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। আমরা বিশ্বাস করি গণমাধ্যম যত স্বাধীন এবং বাঁধাহীন হবে গণতন্ত্র তত সমৃদ্ধ ও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে যা করছেন, যে অবদান রাখছেন তা অতীতের কোন সরকার করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। 

তিনি আরও বলেন, রাষ্ট্র এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের দায়িত্ব অনেক। সেটি যথাযথ পালন করলে তারা জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন আর যারা পারে না তারা হন বিকৃত। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে। 

প্রয়াত সাংবাদিকের পরিবার ৩ লাখ টাকা, ৫০ হাজার টাকা করে ১১ জন সাংবাদিক ও ৫৪ জন সাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তা ১০ হাজার টাকা করে ৫৪ জন সাংবাদিক প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন।
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে