নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার ৬

নাশকতার অভিযোগে কুষ্টিয়ার জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে ধরে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুকেও আটক করা হয়।


৩১ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১.৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে শহরের পশ্চিম মজমপুর এলাকার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তবে তাকে কি কারণে নিয়ে যাওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।


জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোহরাব উদ্দিনের বাড়ি ঘিরে ফেলে।


বাড়ির কেয়ারটেকার আব্দুল আলিম জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা এসময় বাড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। পরে বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেন। বেলা পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা সোহরাব উদ্দিনকে সঙ্গে করে বাইরে বেরিয়ে আসেন। পরে একটি সাদা মাইক্রোবাসে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে যাওয়া হয়।


সোহরাব উদ্দিনের ছোট ভাই শিহাব উদ্দিন জানান, ডিবির লোকজন বড় ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।


এদিকে, দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় জেলা গোয়েন্দা পুলিশ এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে জেলা বিএনপির কার্যালয় থেকে ১৮ বোমা, লোহার রড, বাঁশের লাঠি, ইটপাটকেল উদ্ধার করে পুলিশ।


জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে তুলে নিয়ে যায় পুলিশ।


অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়াস্থ নিজ বাড়ি থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকেও ধরে নিয়ে যায় পুলিশ। নিজ বাড়ি থেকে পুলিশ বাচ্চু মোল্লাকে ধরার বিষয়টি তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।


এছাড়াও জেলা যুবদলের শীর্ষ নেতা পিন্টুকে আটক করা হয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে।


কুষ্টিয়ার পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) পলাশ কান্তি নাথের কাছে জেলা বিএনপির শীর্ষ ৩ নেতাকে কী কারণে নিয়ে যাওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বিবার্তাকে বলেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে