নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিক্ষকের ব্ল্যাকমেইলে স্কুলছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে জিনিয়া খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৭ আগস্ট) বিকালে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামে এই ঘটনা ঘটেছে। 


নিহত জিনিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের হঠাৎ পাড়ার জিল্লুর শেখের মেয়ে,মৃত জিনিয়া সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষর্থী।


নিহত জিনিয়ার মামা জাহিদ  বলেন, শিক্ষকরা বকাবকি ও অপমান করায় জিনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি ওর বান্ধবী বা কোন ছাত্রীরা সিগারেট খেয়েছে। সেটার ভিডিও ধারণ করে লাল্টু নামে এক শিক্ষক। পরে লাল্টু মাস্টার,ওলিদ মাস্টার ও আয়া শিউলি সহ কয়েকজন শিক্ষক জিনিয়াসহ কয়েকজন ছাত্রীকে অপমান করে এবং অনলাইনে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়,জিনিয়া এ হুমকি সইতে না পেরে স্কুল থেকে এসে বিকাল আনুমানিক  ৪টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত জিনিয়ার মামা আরো বলেন লাল্টু মাস্টারের চরিত্র ভালো না। সে আমার বোনের মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করেছে। লাল্টু মাস্টার সহ অভিযুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 


নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, জিনিয়ার বান্ধবীদের সিগারেট খাওয়ার ভিডিও মোবাইলে ধারণ করে লাল্টু মাস্টার। এরপর জিনিয়া সহ তার বান্ধবীদের অপমান করে লাল্টু মাস্টার সহ কয়েকজন শিক্ষক। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে জিনিয়া। এ ঘটনায় আরও কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


এ বিষয়ে জানাতে অভিযুক্ত শিক্ষকদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।  


এ বিষয়ে সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, কয়েকজন ছাত্রী স্কুলের ভেতরে সিগারেট খেয়েছিল। এজন্য শিক্ষকরা তাদের বকাবকি করেছে। এজন্য ওই ছাত্রী আত্মহত্যা করেছে। বিষয়টা আমরা তদন্ত করে দেখব।  


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে