নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খোকসায় বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খোকসায় বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


দেশব্যাপী বিএনপি - জামায়াত সমাবেশের নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নি সংযোগ, পরিবহন ভাঙচুর করার প্রতিবাদে কুষ্টিয়া খোকসা শোমসপুর  ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  

 আজ (৩০ জুলাই ) রবিবার বিকেল ৫ টার সময়  শোমসপুর রেলস্টেশন চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি'র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এর আগে খোকসা উপজেলার  ইউনিয়ন ও শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শোমসপুর রেলষ্টেশন চত্বরে এসে সমবেত হয়।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৭৮, খোকসা-কুমারখালি -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ'র চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কেন্দ্রীয় তাঁতিলীগের  সহ-সভাপতি এড্যাঃ নিজামুল হক চুন্নু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুল শকীব খান টিপু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।


এ সময় প্রধান অতিথি সেলিম আলতাফ জর্জ এমপি তার বক্তব্যে বলেন, মনে রাখবেন এই নৌকা আবার তীরে ভিরবে। কোন রকম ষড়যন্ত্র চক্রান্ত মেনে নেওয়া  হবে না। আন্দোলনের নাম করে এই এলাকায় বিএনপি-জামায়াতকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি- জামায়াত যেন জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করতে না পারে সেজন্য আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।  


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার- হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে