নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্পর্শ ফাউন্ডেশন

সারা দেশে জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে   কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ  ইউনিয়নের সাপখাওয়া বাজারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।

শীতবস্ত্র বিতরণ কালে নুর ইসলাম মন্ডলে'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি নবিউল্লাহ (অব: ম্যানেজার জনতা ব্যাংক), স্পর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা আ. মোনাইম, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম নাঈম,সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদ প্রমুখ ।

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন মাসুদ রানা, চেয়ারম্যান স্পর্শ ফাউন্ডেশন । উপস্থাপনা করেন, সাহাবুর রহমান - সাধারণ সম্পাদক স্পর্শ ফাউন্ডেশন ।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে