|
Date: 2026-01-07 20:05:05 |
সারা দেশে জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
শীতবস্ত্র বিতরণ কালে নুর ইসলাম মন্ডলে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি নবিউল্লাহ (অব: ম্যানেজার জনতা ব্যাংক), স্পর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা আ. মোনাইম, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম নাঈম,সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদ প্রমুখ ।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন মাসুদ রানা, চেয়ারম্যান স্পর্শ ফাউন্ডেশন । উপস্থাপনা করেন, সাহাবুর রহমান - সাধারণ সম্পাদক স্পর্শ ফাউন্ডেশন ।
© Deshchitro 2024