নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর দাফন সম্পন্ন



ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :২৬/০৪/২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা পুলিশের এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় এ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর মরদেহকে জাতীয় পতাকায় আচ্ছাদিত করে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।

রাষ্ট্রীয় সন্মান প্রদানের সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের পাড়া-প্রতিবেশি, আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব  শুভাকাঙ্ক্ষী সহ  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতশত মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর জানাযা সম্পন্ন হয়। পরে দুপুর ১২ টায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব-ফুলমতি (বালারহাট) এলাকার মৃত বাছের উদ্দিন ব্যাপারীর তৃতীয় পুত্র । তিনি সহজ সরল মিশুক স্বভাবের একজন সাদা মনের মানুষ ছিলেন। বাধ্যর্কজনিত কারনে সোমবার বিকাল ৩ টা ২০ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর। তিনি ৩ ছেলে, ৭ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে