নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফুলবাড়ীতে স্বাধীনতা দিবসের বিপরীতে শোক পালন করেছে টিএমএসএস


কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করেছে টিএমএসএস ফুলবাড়ী শাখা। মঙ্গলবার (২৬ মার্চ) টিএমএসএস ফুলবাড়ী শাখা ২ ও ৩ এর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দায়িত্বের অবহেলা করা হয়। 


বিষয়টি পথচারীদের নজরে এলে অনেকেই ক্ষোভ প্রকাশ করে টিএমএসএস ফুলবাড়ী শাখা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা করার অভিযোগ তোলেন। তারা বলেন, এত বড় প্রতিষ্ঠান এমন ভুল করলে মেনে নেয়া যায় না। এ যেন স্বাধীনতা ও জাতীয় দিবসের বিপরীতে পালিত হচ্ছে শোক দিবস। 


মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক দিবসে পরিণত করেছে টিএমএসএস। কোনো প্রতিষ্ঠান এমন দায়িত্বের অবহেলা মেনে নেয়ার মতো নয়। পরবর্তীতে কেউ যেন এমন দায়িত্বের গাফিলতি না করে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন তিনি। 


বিষয়টি নিয়ে টিএমএসএস ২ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, ৩ শাখার ব্যবস্থাপক ইমরান ইন্টারনেট সার্চ করে দেখে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছি। 


এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বিষয়টি আমার জানা নাই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে