নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উলিপুরে বিএনপির ইফতার ও দোয়া মহফিল হাজারো মানুষের মিলন মেলা

কুড়িগ্রামের উলিপুরে বিএনপির উদ্যোগে গণ ইফতার ও দোয়া মহফিল হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উলিপুর উপজেলা শাখা ও এ'র অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে শুক্রবার ১৪ মার্চ উলিপুর কাচারী পুকুর পাড়ে এ গণ ইফতার ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

দুপুরের সূর্য পশ্চিমে ঢলে পড়ার সাথে উপজেলার বিভিন্ন এলাকার জনগনের পদচারণায় কাচারী পুকুর পাড় কানায় কানায় পূরণ হয়। পুকুরের চারিদিকে আগত জনগণের জন্য ৪ সহস্রাধিক চেয়ারের ব্যবস্থা করা হলেও তা বিকেল ৫ টার মধ্যে পূরণ হয়ে যায়। আগত অন্যান্যদের বসার জন্য পানিশূন্য পুকুরের নীচের অংশে সামিয়ানা বিছিয়ে দেয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ইফতার মহফিলে যোগ দেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ইফতার মহফিলের যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ছাত্রদল, যুবদলের সমন্বয়ে শতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে টিম গঠন করা হয়। স্বেচ্ছাসেবকরা আগতদের ইফতারের প্যাকেট ও পানি সরবরাহ করেন। উপজেলা বিএনপির আয়োজনে গণ ইফতারে আগত সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিলো চোখের পড়ার মত। খোলা মেলা পরিবেশে ইফতার মহফিলে অংশ নিতে পেরে আগত জনগন বেশ খুশী। ইফতার মহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধান অতিথি তাসভীর উল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উলিপুরের সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী প্রমুখ।

ইফতার মহফিলে দোয়া পরিচালনা করেন উলিপুর মসজিদুল হুদা (বড় মসজিদ) জামে মসজিদের খতিব মওলানা আনছার আলী। ইফতার মহফিলে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাসিব, উলিপুর উপজেলা বিএনপি মোঃ ওবায়দুর রহমান বুলবুল, মোঃ সোলায়মান সরকার, আব্দুর রশিদ সরকার, নুর মোহাম্মদ সরকার সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও সুশীল সমাজ লোকজন উপস্থিত ছিলেন।
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে