নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডেভিল হান্টে ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার


কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বদরুল ইমাম মিল্টন খন্দকার (৩০) ও  আওয়ামী লীগ নেতা মনছুর আলী (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার বালারহাট বাজার থেকে মিল্টন খন্দকারকে এবং ফুলবাড়ী বাজার থেকে মনছুর আলীকে গ্রেফতার করে। 

গ্রেফতার বদরুল ইমাম মিল্টন খন্দকার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকারের ছেলে। অন্যদিকে মনছুর আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।  

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা আত্মগোপনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলার বালারহাট বাজারে ও ফুলবাড়ী বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে।  তারা এলাকায়  অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন আশংকার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।   

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আসাদুজ্জামান আসাদ জানান, গত  ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আসামীদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। 




Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে