নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও বাহে,আইডি কার্ড ঠিক হলে মুই বয়স্ক ভাতা পাইম,



বয়সের  ভারে নুয়ে পড়া আব্দুল জলিলের বয়স ৬৫ পেরিয়ে গেলেও  ন্যাশনাল আইডি কার্ডে তার বয়স বর্তমান  ৩৮ বছর হওয়ায়  সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতার তালিকা থেকে তার   নামটি বাদ পড়ায়  চিন্তায়  ভেঙে পড়েছেন  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়া মধ্য সমন্বয়টারী গ্রামের  বৃদ্ধ  আব্দুল জলিল , ক্ষণে ক্ষণে আইডি কার্ড দেখিয়ে কান্না জড়িত কন্ঠে  সবাইকে বলছেন মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও বাহে,আইডি কার্ড টা ঠিক হলে মুই মোর বয়স্ক ভাতা পাইম, সেই টাকা দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী ভালোভাবে চলতে পারমো।আব্দুল জলিলের শারীরিক অবস্থা এতই খারাপ যে একটু হাঁটলেই একটু বসে যেতে হয় দম ফেরাতে, মাঝে মাঝে নিজ স্ত্রী সহযোগিতা নিয়েও চলাফেরা করতে হয় তাকে। আব্দুল জলিল খোকার দুই ছেলে থাকলেও কোনভাবে  এখন বড় ছেলের বাড়িতে জীবন  যাপন করছেন তারা। 

এলাকাবাসী আব্দুল খালেক ও মকবুল মিয়া  জানান, আব্দুল জলিলের কোন সম্পত্তি নেই তাই কোনভাবে বড় ছেলের বাড়িতে তার স্ত্রীকে নিয়ে জীবন যাপন করছেন, আগে বয়স্ক ভাতা পেতো কিন্তু আইডি কার্ডের ভুলের কারণে সেটিও থেকেও বাদ পড়েছে চাই দ্রুত আইডি কার্ডটি ঠিক করে তার বয়স্ক ভাতা করে দিলে স্ত্রীকে  নিয়ে সুন্দর ভাবে চলতে পারবে। 


বৃদ্ধ আবদুল জলিল  জানান,আমার বয়স ৬৫ উপর হয়েছে কিন্তু আইডি কার্ডের বয়স  ৩৮ বছর  যার জন্য বয়স্ক ভাতা থেকে আমার নাম বাদ পড়েছে আমার কোন জমা জমি নেই কোনভাবেই স্ত্রীকে নিয়ে বড় ছেলের বাড়িতে আছি, মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও বাহে,আইডি কার্ড টা ঠিক হলে মুই মোর বয়স্ক ভাতা পাইম, সেই টাকা দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী ভালোভাবে চলতে পারমো।অন্যদিকে স্ত্রী তার স্ত্রী জানান,বৃদ্ধ স্বামীকে নিয়ে   নিয়ে খুব কষ্টে আছি 


বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন জানান, আব্দুল জলিল খুব গরিব মানুষ ভোটার আইডিতে তার বয়স ৩৮ হলেও বাস্তবে তার বয়স ৬৫ বছরেরও বেশি, তাই আমি সরকারকে অনুরোধ জানাবো দ্রুত আইডি কার্ডটি ঠিক করে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ,যাতে করে তিনি বয়স্ক ভাতা পান। 

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান জানান, ভোটার হওয়ার সময় তিনি ১৯৮৭ সালের  একটি  জন্ম নিবন্ধনের কার্ড সাবমিট করেছিলেন সেই কারণেই তার বয়স ৩৮ বছর হয়েছে। এখন আইডি কার্ডটি সংশোধনের জন্য জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে আবেদন করলে বিষয়টি  দেখা হবে। 

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে