নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে আহত হয়ে ৪২ দিন লাইফ সার্পোটে থাকার পর ফুলবাড়ীর সাদপন্থি সাথীর মৃত্যু



 টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৪২ দিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে মিজানুর রহমান সুমন (৩৯) নামের সাদপন্থি এক তাবলীগ জামায়াত সাথীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২৮ জানুয়ারী ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মিজানুর রহমান সুমনের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তিনি ওই গ্রামের ছফুর উদ্দিন প্রামানিকের ছেলে। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা - মা। আত্মীয় স্বজনসহ এলাকায়ও নেমেছে শোকের ছায়া। 

নিহতের পারিবারিক সুত্র জানায়, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ইজতামার মাঠ দখল নিয়ে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘাতে রক্তাক্ত হয়ে মারাত্মক আহত হন মিজানুর রহমান সুমন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪২ দিন লাইভ সাপোর্টে থাকার পর  মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। 

নিহতের বাবা ছফুর উদ্দিন প্রামানিক কান্না জড়িত কন্ঠে জানান, ছেলের নির্মম মৃত্যুর জন্য যারা দায়ী তাদের যেন উপযুক্ত বিচার হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তাবলীগ জামায়াত কর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে। 
 

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে