নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফুলবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন




সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি ২০২৪) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও কেক কাটার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা।

সকাল দশটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়‌। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী কাচারিমাঠ প্রাঙ্গণে এসে সমাবেত হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত করে। 

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাবেক সভাপতি মাহাফুজার রহমান মাছুম প্রমূখ বক্তব্য রাখেন। 

বক্তারা ছাত্রদের পড়ালেখার প্রতি তাগিদ দিয়ে বলেন, পড়ালেখার বিকল্প নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে। এছাড়াও মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। 


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে