নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৫টি গরু ও ৩২০ প্যাকেট জিরা সহ দুই চোরাকারবারি আটক



কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরা সহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে জিরা সহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু সহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর ও এস আই রকিবের নেতৃত্বে দুই দল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়রুস্তম । এসময় ভেল্লিরতর সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১ টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরা গুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা। জিরা আটকের খবর পেয়ে পার্শ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবি'র সদস্যরা ঘটনাস্থলে আসেন। 
অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ৫ টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  আটক গরু ৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের জেল হাজতে, উদ্ধারকৃত গরু  ও জিরা গুলো কাস্টমসে জমা করা হবে।


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে