নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উলিপুরে হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক গ্রেফতার




 কুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায়  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়া (৩৭)কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার করা হয়। রিপন মিয়া পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন পশ্চিম পাড়া আকড়া গ্রামের মফিজুল হক খন্দকারের ছেলে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মোঃ সুমন মিয়া অভিযান চালিয়ে পৌরশহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামনে থেকে রিপন মিয়াকে গ্রেফতার করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 পুলিশ জানায়, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান আশিক। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নামীয় ১শ ৪জন ও অজ্ঞাত নামীয় আরও ৬শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় ১টি হত্যা  মামলা করেন। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।
 কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।#
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে