নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ইউনিসেফ এর সহযোগিতায় নাগেশ্বরীতে “তথ্য সেবা উঠান বৈঠক” অনুষ্ঠিত।

নাগেশ্বরী উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় এবং ইউনিসেফ এর সহযোগিতায় নাগেশ্বরী পৌর যুব সংগঠনের আয়োজনে পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাশেমবাজারে একটি “তথ্য সেবা উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য জানানো হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টশন অফিসার মোঃ ইমন আহমেদ, এসময় তিনি তার বক্তব্যে নাগরিকদের সুরক্ষা, আগুন প্রতিরোধ, এবং সিভিল ডিফেন্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এছাড়াও নাগরিক সেবা, নিরাপত্তা ও সচেতনতার ওপর জোর দিয়ে তিনি জনসাধারণকে যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা। বৈঠকে নাগরিক সেবার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের বাস্তবায়ন, এবং জনসচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত বৈঠকে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তারা এই ধরনের সভার গুরুত্ব উপলব্ধি করেন। সকলেই বৈঠক থেকে প্রাপ্ত তথ্য ও দিকনির্দেশনা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন।

উপস্থিত সবার সহযোগিতায় বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয়, এবং সকলেই এর মাধ্যমে উপকৃত হন বলে জানান।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে