নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নাগেশ্বরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী আটক

নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১ টার দিকে পৌরসভার ফজিলা বেগম (৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটো রিকশা নাগেশ্বরী কলেজমোড়ে আসলে গতিরোধ করেন। এ সময় পুলিশের গতিবিধি টের পেয়ে আরেকজন কারবারী আব্দুল মোতালেব পালিয়ে যায়। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাসী করে তার কোমরে পেটিকোটের ডোরের ভেতর থেকে ১ গ্রাম করে ১০টি পোটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটক ফজিলা বেগম জানায় পলাতক মোতালেব তাকে ২ হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সাথে নিয়ে আসে। পরে কলেজমোড়ে এসে আটক হন তিনি। কিন্তু পালিয়ে যায় মূল কারবারী মোতালেব। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেমবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে বলে জানান তিনি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার বিষয়টি নিশ্চিৎ করে জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে