মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে জড়িয়ে ধরায় যুবকের দু'মাসসের কারাদণ্ড


প্রকাশ্য দিবালোকে সড়কে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রামের উলিপুরে এক বখাটে যুবককে (২৪) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মনির মিয়ার ছেলে বলে জানা গেছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার কদমতলা এলাকা থেকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় চৌমুহনী বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন। 

এ ঘটনার ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবককে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুলালকে হেফাজতে নেয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই বখাটে যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 


আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে