মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

উলিপুরে জমি-জমা বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা


কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা বিরোধের জেরে মোক্তব আলী(৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোক্তব আলী বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ ব্যাপারী পাড়া এলাকার মেছের আলীর পুত্র।
 জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ ব্যাপারী পাড়া এলাকার মোক্তব আলী ও খয়বার আলীর ছেলে রফিকুল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রোববার (৯ জুন) দুপুরে বিরোধপূর্ণ জমিতে নিজ বসতবাড়ী করার জন্য  ঘর তুলতে যান মোক্তব আলী। খবর পেয়ে রফিকুল ইসলাম ও তার সংগীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোক্তব আলীকে  এলোপাথারি মারপিট করেন। এতে ঘটনাস্থলেই  মোক্তব আলীর মৃত্যু হয়। মারপিটে মোক্তব আলীর পরিবারের আরো দুই সদস্য গুরুত্বর অসুস্থ হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
 ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।#
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে