মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নাগেশ্বরীতে অবাধে পাখি শিকারের দায়ে ৩ জনের জরিমানা

নাগেশ্বরীতে বন্দুক দিয়ে অবাধে পাখি শিকারের দায়ে তিন জনের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কার্যালয়ে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ। এ সময় শিকারীদের কাছ থেকে একটি দুনলা বন্দুক জব্দ করা হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে ফরিদ আহমেদ মিলন (৪৮), তার ভাই আরিফ হোসেন (২৪) এবং একই এলাকার আব্দুস ছালামের ছেলে আব্দুস সাফি (৩৬)।

নির্বাহী আদালত জানায়, অভিযুক্ত তিনজন মিলে রায়গঞ্জ ইউনিয়নের দুধকুমার নদের পাড়ে মোল্লাভিটা পাঁচমাথা ঘাট এলাকায় তিন দিন ধরে অবাধে পাখি শিকার করছিলেন। মঙ্গলবার বিকেলে তারা বন্দুক দিয়ে ১৭টি পাখি শিকার করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ৩ জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও নির্বাচন চলাকালীন সময়ে গণবিজ্ঞপ্তির ধারা লঙ্ঘন করায় পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে কচাকাটা থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

Tag
আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে