নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফুলবাড়ীতে দুবাই ফেরত যুবকের আত্মহত্যা


আম গাছ থেকে মাসুদ রানা (৩২) নামের দুবাই প্রবাসী এক নব বিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


সোমবার (৪ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। নিহত মাসুদ রানা উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে। 


কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক সহ স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী মাসুদ এক মাস আগে বিয়ে করার জন্য বাড়ীতে আসেন। গত এক সপ্তাহ আগে কুড়িগ্রাম জেলা সদরের খলিলগঞ্জ এলাকায় বিয়ে করেন তিনি। গত কয়েকদিন ধরে তার বাড়ীতে বিয়ের আমেজ চলছিল। গতকাল রোববার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। নববিবাহিতা স্ত্রীও তাদের সাথে কুড়িগ্রাম বাপের বাড়ী যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়ীতে এবং স্ত্রীকে শ্বশুর বাড়ীতে রেখে বাড়ীতে ফেরেন মাসুদ। রাতে তিনি একাই বাড়ীতে ছিলেন। সোমবার সকালে বাড়ীর কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তার মা স্ত্রী ও শ্বশুর বাড়ীর আত্নীয় স্বজন বাড়ীতে চলে আসে। এদিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে আজ সোমবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 


স্থানীয়রা আরও জানান, মাসুদ রানা প্রবাস থেকে আসার পর ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। হতাশার ছাপও ছিল তার চোখে মুখে। এ কারণে সবকিছু মিলিয়ে সে আত্মাহত্যা করে থাকতে পারেন।


ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব সজিব জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে লাশ পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে